রেলপথে পণ্য পরিবহন কমে যাওয়ায় রাজস্বে ভাটা

Jul 21, 2026 - 21:27
 0  12
রেলপথে পণ্য পরিবহন কমে যাওয়ায় রাজস্বে ভাটা

শাহ সারওয়ার, বিশেষ প্রতিনিধি: রেলপথে পণ্য পরিবহনের খরচ তুলনামূলক কম হলেও আগের মতো সাধারণ মানুষ এখন আর রেলের মাধ্যমে পণ্য পরিবহনে আগ্রহী নন। ফলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের বুকিং শাখার আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে বুকিংয়ের মাধ্যমে প্রতিদিন গড়ে মাত্র ৪০০ থেকে ৫০০ টাকা রাজস্ব আদায় হচ্ছে। অথচ একসময় রেলের মাধ্যমে নিয়মিত বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করা হতো। বর্তমানে দ্রুত সেবা, ঘরে ঘরে পণ্য পৌঁছে দেওয়া এবং সহজলভ্যতার কারণে অধিকাংশ মানুষ বেসরকারি কুরিয়ার সার্ভিসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এ বিষয়ে জনঅসন্তোষের কারণ ও উত্তরণের উপায় সম্পর্কে জানতে চাইলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী বিপ্রজিৎ দাস বলেন, এটি একটি স্বাভাবিক বিষয়। বর্তমানে দ্রুত ও সহজ সেবা পাওয়ার কারণে মানুষ বেসরকারি কুরিয়ার সার্ভিস ব্যবহার করছেন। তবে রেলওয়ের পণ্য পরিবহন সেবা আরও আধুনিক, সহজলভ্য ও সময়োপযোগী করা গেলে গ্রাহকদের আগ্রহ আবারও বাড়বে। সচেতন মহলের মতে, কম খরচে নিরাপদে পণ্য পরিবহনের জন্য রেল একটি কার্যকর মাধ্যম। তবে সেবার মান উন্নয়ন, পণ্য পরিবহনে সময় কমানো এবং গ্রাহকবান্ধব ব্যবস্থা চালু করা গেলে রেলপথে পণ্য পরিবহন আবারও জনপ্রিয় হয়ে উঠবে এবং এ খাতে রাজস্বও বৃদ্ধি পাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow