২০২৪ সালের ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ৩৯ আসামির নাম বাদ দিয়ে অভিযোগ দাখিলের বিরুদ্ধে কোর্টে আপিল

Jul 19, 2026 - 18:26
 0  23
২০২৪ সালের ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ৩৯ আসামির নাম বাদ দিয়ে অভিযোগ দাখিলের বিরুদ্ধে কোর্টে আপিল

টাঙ্গাইল প্রতিনিধি :
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গােপালপুর উপজেলার ইমন হত্যা মামলায় ৩৯ জন আসামির নাম বাদ দিয়ে অভিযোগ দায়ের করায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী। তিনি জানিয়েছেন, পূনরায় তাদের নাম যােগ করার জন্য দায়রা জজ আদালতে ডিভিশন মামলা দায়ের করা হয়।

বাদীর দাবি, হত্যা মামলার ৩৯ জন আসামির নাম বাদ দিয়ে চার্জশিট জমা দেওয়ায় তিনি ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন। এ কারণে স্থানীয় সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী এডভোকেট আবদুস সালাম পিন্টু দ্রুত ডিভিশন শুনানীর জন্য আদালতে আসেন । 

বাদী বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা  আদালতের শরণাপন্ন হচ্ছি।

উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত এ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে বিচারাধীন। মামলার ৩৯ জন আসামির নাম বাদ দিয়ে চার্জশিট জমা দেওয়ার পর বাদীপক্ষ ডিভিশন মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয়।পরে আদালত আমলে নিয়ে তা পূণরায় নাম গুলো যোগ করার ঘোষনা দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow