উল্লাপাড়ায় জলাশয় লিজ কাণ্ড, তদন্ত ঝুলিয়ে কার স্বার্থ রক্ষা

Jul 18, 2026 - 19:28
 0  9
উল্লাপাড়ায় জলাশয় লিজ কাণ্ড, তদন্ত ঝুলিয়ে কার স্বার্থ রক্ষা

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয় ও পুকুরগুলো লীজ প্রদানে রেল কর্মকর্তা বক্কারের অনিয়মের তদন্ত ২ মাসেও শেষ হয়নি, ধামাচাপা দেয়ার চেষ্টা করছে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা!


তথ্য সূত্রে জানা যায়, উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয় ও পুকুরগুলো লীজ প্রদানের বিষয়ে অনিয়মের অভিযোগ এনে

উল্লাপাড়া (আরএস), সিরাজগঞ্জ ও এলাকাবাসীর পক্ষে জনাব আল আমিন একটি অভিযোগ পত্র দাখিল করেন।


অভিযোগকারীর অভিযোগপত্র ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে সরেজমিন তদন্ত এবং অভিযোগকারী ও অভিযুক্তদের শুনানী গ্রহণকরতঃ তদন্ত প্রতিবেদনে সুষ্পষ্ট মতামতসহ সুপারিশ প্রদান করতে বলা হয়। 


তথ্য বলছে, গত ১৭ মে বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা থেকে উপ-পরিচালক (ভূ-সম্পত্তি) আধরার হোসেন) স্বাক্ষরিত তদন্ত কমিটি গঠন করা হয়। যার সূত্র নং ৫৪:০১.০০০০.০১২৯৯.০০১.২৩-২০৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দাখিলের জন্য নিম্নবর্ণিত কর্মকর্তা সমন্বয়ে ০৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যার সদস্য ১। নির্বাহী প্রকৌশলী (প্ল্যানিং এন্ড ডিজাইন) (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী কে আহ্বায়ক করা হয়। ২। বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (সদর), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহীকে সদস্য-সচিব এবং সহকারী পরিচালক (ভূ-সম্পত্তি), বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকাকে সদস্য করা হয়েছে।


গঠিত কমিটিকে আগামী ৩০ (ত্রিশ) কর্ম দিবসের মধ্যে সরেজমিন পরিদর্শনপূর্বক তদন্ত প্রতিবেদন জমা প্রদানের জন্য নির্দেশনা দেয়া হয়।

কিন্তু ৬০ দিন পার হয়ে গেলেও আজও দেখেনি সেই তদন্তের আলোর মুখ।


এবিষয়ে বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (ভূ-সম্পত্তি) কর্মকর্তা আধরার জানান, আমার কাছে এখনো কোনো তদন্ত প্রতিবেদন আসেনি। আপনি তদন্ত কমিটির আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করেন।


এবিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক , বীরবল মন্ডলকে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হলে, তিনি তদন্তে এখনো যায়নি। নির্দিষ্ট সময়ে প্রতিবেদন জমা না দেয়ার বিষয়ে জানতে চাইলে, তিনি তড়িঘড়ি করে জানান আগামী সপ্তাহে তদন্ত করতে যাব।


উল্লাপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ও পশ্চিমাঞ্চলের জলাশয়/পুকুরগুলো লীজ প্রদানের বিষয়ে অভিযোগ উঠা বক্কার জানান, সুনির্দিষ্ট নিয়ম মেনেই পুকুরগুলো লীজ প্রদান করা হয়েছে।


উল্লেখ্য যে, সিরাজগঞ্জে রেলওয়ের আওতায় ১২ টি পুকুর। এর মধ্যে ৫ টি টেন্ডার করা হলেও টেন্ডার ব্যতীত ইজারা প্রদান করা হয়েছে ৭ পুকুর। দেশ স্বাধীনের পর এই প্রথম টেন্ডার ছাড়াই পুকুর লিজ দেওয়া হলো। এক জনের ভোগদখল সম্পত্তি অন্যজনকে ইজারা প্রদান, এই ইজারা প্রদানে রেলওয়ের একাধিক কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে গুঞ্জন রয়েছে।


সিরাজগঞ্জ

১৮.০৭.২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow