সাংবাদিক জাবেদ এর বিরুদ্ধে ইয়াবা ব্যবসায়ীর  মানহানিকর পোষ্ট : থানায় জিডি

Jul 18, 2026 - 19:25
 0  10
সাংবাদিক জাবেদ এর বিরুদ্ধে ইয়াবা ব্যবসায়ীর  মানহানিকর পোষ্ট : থানায় জিডি

মীরসরাই প্রতিনিধি ::  মীরসরাই উপজেলার স্বনামধন্য গনমাধ্যমকর্মী জাবেদ হোসাইন এর  নামে ফেসবুকে মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট করার অভিযোগ উঠে আইয়ুব নামে জনৈক ইয়াবা ব্যবসায়ী বিরুদ্ধে।  সাংবাদিক জাবেদ উক্ত ঘটনায় মীরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী সাংবাদিক মো: জাবেদ হোসাইন মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা এলাকার বাসিন্দা। তিনি জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন ও দৈনিক দেশের কথা পত্রিকার মীরসরাই প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।  এছাড়া তিনি  মীরসরাই উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য। 

তাঁর দেয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ৬ মে -২৬ ইং ইয়াবা ব্যবসায়ী মোঃ আইয়ুব নবী (৩১) মীরসরাই থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করিলে উক্ত সংবাদটি অনলাইন নিউজ চ্যানেল "বড় তাকিয়া নিউজ” সংবাদের নিউজ পোস্ট করে  উক্ত ঘটনার জের ধরে ইয়াবা ব্যাবসায়ী মোঃ আইয়ুব (৩১) জেল হইতে ছাড়া পেয়ে এলাকায় এসে পুনরায় ইয়াবা ব্যাবসা শুরু করে। 

গত ১৫ জুলাই রাত অনুমান সাড়ে ৯টার সময়, ইয়াবা খেয়ে তার ফেসবুক আইডি "Md Ayub" থেকে " সাংবাদিক জাবেদ এর  বাড়ি থেকে মাদক কারবারী রুবেল আটক" মর্মে পোস্ট করিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে মানহানীকর পোস্ট করা হয়েছে।
অভিযুক্ত ইয়াবা কারবারি মোঃ আইয়ুব নবী (৩১) মীরসরাই  উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের লাল মিয়া মাঝি বাড়ির মৃত শামছুল আলমের ছেলে। 
ভুক্তভোগী সাংবাদিক দাবি করেন, এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরো  জানান, ভিডিও ও লেখার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছে, যার ফলে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পরিবার ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি এই বিষয়ে থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযুক্ত ইয়াবা কারবারি আইয়ুব বলেন, আমি ইয়াবা নিয়ে পুলিশের হাতে ধরা পড়লে সেই নিউজ করে সে জন্য তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ নিয়ে পোস্ট করেছি। 

মীরসরাই থানার  ওসি ফরিদা ইয়াসমিন  বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow