বাসাইলে ৪০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ আতিকুর রহমান (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতিকুর রহমান ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৭টার দিকে ময়থা উত্তরপাড়ায় অভিযান চালানো হয়। এসময় আতিকুর রহমানের নিজ বসতঘর তল্লাশি করে ৪০ পিস ইয়াবা এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আতিকুর রহমান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বাসাইল ও টাঙ্গাইল সদর থানায় ইতিপূর্বে সাতটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সে বাসাইল থানাসহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ ঘটনায় বাসাইল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে পুলিশ প্রহরায় তাকে টাঙ্গাইলের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও জুয়া নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। মোহাম্মদ নাসির মিয়া বাসাইল, টাঙ্গাইল ২৭/০৬/২০২৬ ০১৯২৬৮০৫৬০৫
What's Your Reaction?