প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল জামালপুরের রাতুল
জামালপুর সদর উপজেলার নতুন কুঁড়ি রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী রাইসুল ইসলাম রাতুল প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ফলাফলে দেখা যায়, রাইসুল ইসলাম রাতুল জামালপুর সদর উপজেলার নতুন কুঁড়ি রেসিডেন্সিয়াল স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করে।
তার এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীর এই অর্জনকে প্রতিষ্ঠানের জন্য গৌরবের বলে উল্লেখ করেছেন।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও রাতুল তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবে।
এদিকে রাতুলের এই কৃতিত্বে তাকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সবাই।
মেহেদী হাসান
জামালপুর।
১২-০৬-২০২৬
What's Your Reaction?