উলিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Jun 16, 2026 - 16:12
 0  7
উলিপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মোহাইমিনুল ইসলাম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে মুনতাহা আক্তার নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সে উপজেলার থেতরাই ইউনিয়ের বসুনিয়া পাড়া এলাকার বাসিন্দা শহীদুর রহমান ও কবিতা বেগম দম্পতির সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন শিশু মুনতাহা তার ছোট ভাই-বোনদের সাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়েছিল। সমবয়সী হওয়ায় তারা খেলছিল এবং এক পর্যায়ে অন্য শিশুরা পুকুর থেকে ওপরে উঠে আসে। তবে মুনতাহা কখন পানির নিচে তলিয়ে যায়, তা ছোট শিশুরা লক্ষ্য করতে পারেনি। পরে তারা মুনতাহাকে ছাড়াই বাড়ি ফিরে আসে।

এদিকে দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও মুনতাহা ঘরে না ফেরায় তার মা কবিতা বেগম চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক প্রতিবেশী ওই পুকুরে গোসল করতে নামেন। পানিতে নামার পর হঠাৎ করেই তিনি মুনতাহার অচেতন দেহ ভেসে উঠতে দেখেন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

থেতরাই ইউনিয়ন পরিষদ সদস্য আবু সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow