মাদারীপুরে বালুর ট্রাক ও পত্রিকা পরিবহন পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক নিহত, আহত অন্তত ৪জন
মাদারীপুর প্রতিনিধি, মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বালু বোঝাই ট্রাক ও পত্রিকা বোঝাই পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চলক আবু নাইম খান ঘটনা স্থলেই মারা গেছেন। এ সময় উভয় গাড়ির অন্তত ৪জন আহত হয়েছেন। আজ সোমবার ভোরে ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালগামী পত্রিকা বোঝাই পিকআপ ও বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনা স্থলেই ট্রাক দুটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে পিকআপ চলক আবু নাইম খানের মরদেহ এবং হতাহতদের উদ্ধার করে কালকিনি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিতহ পিকআপ চলক আবু নাইম খানের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কুলপুদ্দি গ্রামে এবং আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান, ডাসার থানার এসআই হাসানুল বান্না সাগর। সট- হাসানুল বান্না সাগর, এসআই ডাসার থানা, মাদারীপুর।
What's Your Reaction?