মীরসরাইয়ে মোশারফ হোসেন নামের এক ব্যক্তিকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ
মীরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার মালদার বাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় মোশাররফ হোসেনকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান, এ বিষয়ে মোশারফ এর স্ত্রী বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন, লিখিত অভিযোগে জানা যায়, গত বুধবার রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্ত মোঃ জাফর ইকবাল, মোঃ মিলন ও মোঃ তুষারসহ কয়েকজন তাদের বসতঘরে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তারা মোশাররফ হোসেনকে এলোপাতাড়িভাবে মারধর করে এবং তার কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মোশাররফ হোসেনকে বিলে মধ্য নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে বেদম মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পরও অভিযুক্তরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। থানায় অভিযোগ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে পরিবারটি বর্তমানে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। এ বিষয়ে এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ নাসির উদ্দিন, নুরুল আবছার ও চৌধুরী মিয়া সাংবাদিকদের জানান, “মোশাররফ অতীতে কী করতেন সে বিষয়ে নানা কথা শুনেছি, তবে বর্তমানে তিনি কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত আছেন কি না, তা আমাদের জানা নেই। গত বুধবারের ঘটনায় কারা তাকে মারধর করেছে সেটিও নিশ্চিত নই। তার স্ত্রীর মুখে শুনেছি, মাঠে নিয়ে গিয়ে কিছু লোক তাকে মারধর করেছে এবং টাকা-পয়সা নিয়ে গেছে। এছাড়া আমরা কখনো তাকে ইয়াবা ট্যাবলেট বা মদ বিক্রি করতে দেখিনি এবং এ ধরনের ঘটনায় কাউকে হাতেনাতেও ধরতে পারিনি।” ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একইসঙ্গে তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।
What's Your Reaction?