মাদারীপুরের কালকিনিতে সিএসএস এর ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
ম.ম. হারুন অর রশিদ, মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের কালকিনিতে সিএসএস এর উদ্যেগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । মাদারীপুরের কালকিনি উপজেলা ব্রাঞ্চ কার্যালয়ে প্রয়াত প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে। ২১মে, শুক্রবার সকালে সিএসএস- মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে অফিস কার্যালয়ে দিনব্যাপী ফ্রি ক্যাম্পে মেডিসিন,গাইনী ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সুমাইয়া ওয়াহিদ স্বাস্থ্যসেবা প্রদান করেন।
এই সিএসএস ফ্রি মেডিক্যাল ক্যাম্প-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আব্দুল গফুর সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার চন্দন কুমার দে, এস এস ম্যানেজার রুহুল আমিন, সমাজ সেবক জুয়েল হাওলাদার, ব্রাঞ্চ হিসাব রক্ষক সুজন শীলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা। এই ফ্রি ক্যাম্পে শতাধিক নারী ও শিশুকে—বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজনীয় ওষুধ গাইনী সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়েছে একদম ফ্রিতে। দিনব্যাপী আয়োজনে সাধারণ স্বাস্থ্যসেবা ছাড়াও নারী স্বাস্থ্য বিষয়ে সচেতনতাও বৃদ্ধি করা হয় সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সী ২০০৮ সালের ২ জানুয়ারি মৃত্যুবরণ করেন। তার স্মরণে সিএসএস নিয়মিত বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
What's Your Reaction?