মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন
ম.ম.হারুন অর রশিদ, মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ভ্রাম্যমান কম্পিউটার বেসিক ও নেট ওয়াকিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে ডাসার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে টেকাব ২য় পর্যায় শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় ভ্রাম্যমান কম্পিউটার বেসিক ও নেট ওয়াকিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন, ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, ডাসার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ারুল হুদার সভাপতিত্বে ও মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরে সহকারী পরিচালক মোঃ আবুল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে হাবিবা, ডাসার থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ, ডাসার উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা, বলেন ডাসারের ৪০জন প্রশিক্ষনার্থী দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেট ওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষন গ্রহন করে নিজেদেরকে দক্ষ হিসেবে গড়তে পারবেন।
What's Your Reaction?