অতি বৃষ্টিতে হাওরের বোরো ফসলের ক্ষতি ৭ হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে
শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি। কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলার অতিবৃষ্টির কারণে প্রায় ৭ হাজার হেক্টর জমির বোরো ফসল আকষ্যিকভাবে নিমজ্জিত হয়।
জানাগেছে, অতি বৃষ্টির কারণে নদনদীর পানি বৃদ্ধির ফলে সৃষ্ট জলাবদ্ধতা এবং পানি নিস্কাষণ না হওয়ায় হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের হারেন্জা বিল, শুকুনী বিল, পাইফুটা। কুলিয়ারচর উপজেলার পাচাটিয়া বিল এবং ছাওার বিল, পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাংগা ইউনিয়নের নবারিয়া বিল, মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের গাংচর, বিঘারচর, বৈরাটি ইউনিয়নের রোয়াবিল, সদর ইউনিয়নের ওরিবন্ধ, মিষ্টা, ঘাগড়া ইউনিয়নের চমকপুর বড় হাওর, গোপদীঘি ইউনিয়নের শরীফেুর হাওড়, কেওয়াড় জোড় ইউনিয়নের মরানদী, বৈচারবিল, কাটখাল ইউনিয়নের বিশরীকোণা হাওড়, অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহ পুর ইউনিয়নের কলিমপুর, গয়েশপুর, খয়েরপুর, আব্দুল্লাহপুর, বাজুকা ও আদমপুর ইউনিয়নের কৈরাইল, বালুরচর এবং নূরপুর, ইটনা উপজেলার দায়রার হাওড়,নাল্লার হাওড়,সহিলার হাওড়, ঘরভাংগা বিল,কলিমার হাওড়, বাজিতপুর উপজেলার কৈলাক ইউনিয়নের পিউরিলাউন্দি বিল এবং হুমাইপুর হাওড়, চৈতনপুর হাওড়, কিশোরগঞ্জ সদর উপজেলার আরুলিয়ার বিল, ভাস্করখিলা বিল, রৌয়া বিল। নিকলী উপজেলার ছাতির চর, মলাবিল, গোয়াবিল, নাওরাবিল, মারগা বিল, ঘোড়াদিঘা বিল, ফেনাকোনা, কাশিপুর, ডুবি হাওড়, নামা বিল, বড়ইতলা।
করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের রায়জানি বিল, রমনঘড়, হেলেংগা বিল এবং কান্দাইল আরোংগী বিল, জালাদোয়া বিল। তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের মগরন বিল, দিঘদাইড় ইউনিয়নের কোরাইদ্দা ও গুলডোবা বিল। ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী বিল, গজারীয়া ইউনিয়নের কোদাকাটি নদীর পাড়, আঘানগর ইউনিয়নের ছাগাইয়া বিল, শ্রীনগর ইউনিয়নের জোয়ানশাহী হাওড়। কটিয়াদী উপজেলার তারাপাড় বিল, ওগাইড়া বিল, কোয়ানী বিল,দুবাইড়া বিল, ট্যাকপাড়া বিল, কুটির বিল, দূর্বার বিল। বিভিন্ন উপজেলার এই স্হানগুলো নদীর তীরবর্তী এবং বিল ও হাও্ড়ের নীচু এলাকার দন্ডায়মান বোরোধান পানিতে নিমজ্জিত হয়েছে। ক্ষতির আর্থিক মূল্য নিরুপনের চেষ্টা চলবে বলে জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক ডাঃমোঃ সাদেকুর রহমান জানিয়েছেন।
তবে ক্ষতিগ্রস্হ কৃষকদের সরাসরি ভর্তুকী বা পূনর্বাসনের কোন ব্যবস্হা সরকারী ভাবে গ্রহণ করা হয় নি।
What's Your Reaction?