বাংলাদেশকে সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হলে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে---ওয়ারেছ আলী মামুন এমপি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেছেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হলে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
তিনি আজ দুপুরে জামালপুরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ, বিদায় সংবর্ধনা এবং স্পোর্টস ইউকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়টি কখন বা কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে তার চেয়ে বড় বিষয় হলো এটি জামালপুরের প্রতিষ্ঠান। শিক্ষার মানোন্নয়নে তিনি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন
বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর একেএম জাওয়াদুল হক ও ট্রাস্টিজ বোর্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ উবায়দুল্লাহ।
দুইদিনব্যাপী এই অনুষ্ঠানে ঘুড়ি উৎসবসহ নানা আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি।
মেহেদী হাসান
জামালপুর।
১৩.০৪.২০২৬
What's Your Reaction?