কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা
কিশোরগঞ্জ প্রতিনিধি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ এর "ক" সার্কেল কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৩০ গ্রাম গাঁজা উদ্ধারপূর্বক ০৩ জনকে আটক করে মোবাইল কোর্ট আইনে মামলা দায়ের করা হয়। ১২ এপ্রিল ২০২৬ খ্রি.সময় দুপুর ২ টায়। কিশোরগঞ্জ সদর থানাধীন বিভিন্ন এলাকাস্থ মাদকসেবীদের আটক করে শাস্তি প্রদান করেন। আসামীর নাম ও ঠিকানাঃ ১) মোঃ আওলাদ হোসেন (৩৫) গ্রেফতার , পিতা:মোঃরুহুল আমিন, সাং- বত্রিশ, থানা: কিশোরগঞ্জ সদর জেলা - কিশোরগঞ্জ । ২) টোটন সরকার (৩৮) পিতা : নারায়ন সরকার, সাং- বত্রিশ,থানা : কিশোরগঞ্জ সদর জেলা : কিশোরগঞ্জ ৩/মানিক রায় (৩৭) পিতা: মৃত- মিহির রায়, সাং- বত্রিশ, থানা : কিশোরগঞ্জ সদর জেলা : কিশোরগঞ্জ দ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গৃহীত হয়। আসামীদের বিচার বিরুদ্ধে উপ- পরিদর্শক জনাব মো: ওবায়দুল্লাহ খান বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগন রাহুল ঘোষ পলাশ ও মো: হাজামিন ফজলে রাব্বি মহোদয়ের নিকট প্রসিকিউশন দায়ের করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগন মহোহদয় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামি তিনজনকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিনজনকে ৫০/- টাকা করে মোট ১৫০/- টাকা অর্থদন্ড প্রদান করেন। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: এনায়েত হোসেন এর মুঠোফোনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।
What's Your Reaction?