কালকিনিতে জোরপূর্বক হাসপাতালের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

Mar 28, 2026 - 17:36
 0  10
কালকিনিতে জোরপূর্বক হাসপাতালের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নুর জেনারেল হাসপাতালের জমি জোরপূর্বক দখল করার অভিযোগে সোলেমান হাওলাদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি করেছেন হাসপাতালটির মালিকপক্ষ।

শনিবার দুপুরে উপজেলার ভুরঘাটা স্ট্যান্ডে অবস্থিত নুর জেনারেল হাসপাতালের পক্ষে সহকারী ম্যানেজার মুশফিকুর রহমান মঞ্জু সংবাদ সম্মেলনের মাধ্যমে ন্যায় বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে নূর জেনারেল হাসপাতালের সহকারী ব্যবস্থাপক মুশফিকুর রহমান মঞ্জু জানান,জমি নিয়ে চলমান মামলায় আদালত থেকে নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও তা অমান্য করে সোলেমান হাওলাদার ও তার লোকজন জোরপূর্বক নুর জেনারেল হাসপাতালের জমি দখল করে স্থায়ী ভবন নির্মাণ করার জন্য রাতের আধারে কাজ করে যাচ্ছে।আমরা প্রশাসনের কাছে একাধিকবার সহযোগিতা চেয়েও সহোযোগিতা পাচ্ছি না।এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি । সংবাদ সম্মেলনে নুর জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাদারীপুর প্রতিনিধি ২৮-০৩-২৬ ইং

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow