মাদারীপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধ মাদারীপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিনের সভাপতিত্বে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ কালো রাতে পাকিস্তানি দখলদার বাহিনী "অপারেশন সার্চলাইট"-এর নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামি মানুষের উপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। এ সময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুজাহিদুল ইসলাম সোহাগ সহ অন্যান্যরা।
What's Your Reaction?