সাভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ

Mar 16, 2026 - 16:56
 0  17
সাভার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ

খলিল ,সাভার 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকার সাভারের রাজাশন ডেল্টার মোড়ে সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার প্রধান কার্যালয়ে এক শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জারা ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মেহফুজুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাজী নুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান মোঃ জে এইচ রানা এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি ইঞ্জিনিয়ার অনিকুল ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে অসহায় পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই তাদের এই উদ্যোগ এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow