সাভারের রাজাশন শাড়ী লুঙ্গী বিতরণ
খলিল, সাভার
শনিবার সকালে সাভারের দক্ষিণ রাজাশন ঘাসমহল " রাজমহল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজী হাতেম আলী উচ্চ বিদ্যালয় " মাঠে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আবুল কাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার বাজার রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি। পবিত্র মাহে রমজান উপলক্ষে সাভার পৌর ৭,৮,৯ নং ওয়ার্ডের গরীব অসহায় অবহেলিত জনগোষ্ঠীর ৫৫০ টি পরিবারের মাঝে শাড়ী লুঙ্গী বিতরণ করা হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য ও বিএনপি নেতা জসিম উদ্দিন , প্রধান শিক্ষক আমিনুর রহমান নুরানী, সাভার পৌর বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম আরিফ, পৌর ৮ নং ওয়ার্ড মহিলা দলের সাবেক সহ-সভাপতি নাহিদা আক্তার কণা সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
What's Your Reaction?