সাংবাদিকদের সম্মানে মাদারীপুরে ছাত্রশিবিরের ইফতার মাহফিল
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের লেকপার স্বপ্নচূড়া রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি রিফাত হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোকলেচুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য সমাপ্ত মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়ত ইসলামের প্রার্থী ও কালকিনি পৌর জামায়ত ইসলামের আমির মাওলানা রফিকুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ সোহেল মাহমুদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, সময়ের আলো পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মাহাবুবুর রহমান বাদল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি ও মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল রিজভী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত সবার ইফতার শেষে পবিত্র কোরআন শরীফ, ডাইরি, কলম, চাবির রিং ও ক্যালেন্ডার প্রদান করা হয়।
What's Your Reaction?