শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

Mar 5, 2026 - 16:17
 0  10
শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধি 
মাদারীপুরে শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে 
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ডাসার উপজেলা শাখার আয়োজনে ডি.কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এন্ড কলেজ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় বাংলাদেশ শিক্ষক সমিতি ডাসার উপজেলা শাখার সভাপতি সুনীথ কুমার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এমপি। বিশেষ অতিথি ডাসার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন,ডাসার উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন মাষ্টার, ডাসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow