দেওয়ানগঞ্জে প্রথম তৃতীয় লিঙ্গের ভাইস-চেয়ারম্যান মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে প্রথম তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস-চেয়ারম্যান মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চুনিয়াপাড়া এলাকায় মুন্নী আক্তারের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মুন্নী আক্তার অভিযোগ করে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার পরও একটি অধ্যাদেশের মাধ্যমে তার পদ বাতিল করা হয়েছে, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
তিনি আরও বলেন, আমি জনগণের রায়ে নির্বাচিত হয়েছি। আমার এই বিজয় শুধু ব্যক্তিগত নয়, এটি তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি মাইলফলক। একটি অধ্যাদেশের মাধ্যমে আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া জনগণের ভোটাধিকারকে অসম্মান করার শামিল। নির্বাচনের সময় তিনি এলাকার উন্নয়ন, সেবা ও তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার করেছিলেন। কিন্তু দায়িত্ব গ্রহণের পরপরই জারি হওয়া অধ্যাদেশের কারণে তিনি কার্যক্রম চালিয়ে যেতে পারছেন না। অবিলম্বে অধ্যাদেশ প্রত্যাহার করে মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিপাশা, সোহাগী, সুন্দরী ও ববিতা সহ তৃতীয় লিঙ্গের অনেকেই উপস্থিত ছিলেন৷
মেহেদী হাসান
জামালপুর।
০২-০৩-২০২৬
What's Your Reaction?