ঠাকুরগাঁও পীরগঞ্জে আল হাসানাহ স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল
মনসুর আহাম্মেদ
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের স্বনামধন্য বিদ্যাপীঠ আল হাসানাহ স্কুল এন্ড কলেজের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১১ রমজান আল হাসানাহ স্কুল এন্ড কলেজের গুয়াগাঁও ক্যাম্পাসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সহ-সভাপতি মঈনুল হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট একরামুল হক, উপজেলা জামায়াতের আমির বাবুল আহমেদ, সাবেক আমির বাবলুর রশিদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ নসরতে খোদা রানা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মর্তুজা আলম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক বাপ্পী, আল হাসানাহ স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক ইত্তেশাম উল হক মিম, প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, উপজেলা তাঁতীদলের সভাপতি আরমান আলী, সহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আল হাসানাহ স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
ইফতারের আগে রমজানের আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার বার্তা তুলে ধরে বিশেষ দোয়া এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং এলাকার মরহুমদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ইত্তেশাম উল হক মিম বলেন, রমজান কেবল রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক শিক্ষায় উদ্বুদ্ধ এবং রমজান মাসের গুরুত্ব বোঝাতে এ আয়োজন করা হয়েছে।
মনসুর আহাম্মেদ
ঠাকুরগাঁও প্রতিনিধি
০১৭৩৮৫৩৯০৮৭
What's Your Reaction?