সাতক্ষীরার কালীগঞ্জে র্যাবের অভিযানে ৩২৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মো কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালীগঞ্জে র্যাবের অভিযানে ৩২৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ উপজেলার বাগবাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ফারুক হোসেন (৪০)। সে কালিগঞ্জের দাদপুর গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার বাগবাটি এলাকায় ভারত থেকে মাদকের একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় সেখান থেকে ৩২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ফারুককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।## ২৩.০১.২৬
What's Your Reaction?