ডাসারে জামায়াতে ইসলামীর প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনী জনসভা

Jan 23, 2026 - 18:57
 0  21
ডাসারে জামায়াতে ইসলামীর প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনী জনসভা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর-৩ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ডাসার উপজেলার বাঁশতলা চৌরাস্তা বালির মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ডাসার উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে ও কাজি বাকাই ইউনিয়ন সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাদারীপুর জেলা আমির মাওলানা মোকলেচুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালকিনি উপজেলা আমীর এনামুল হক সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow