মিরসরাইয়ে জামায়াত প্রার্থীকে ঢাকের তালে তালে ফুল ছিটিয়ে বরণ
বাচ্ছু পাটোয়ারী,মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম- ১ আসনে (মিরসরাই) জামায়াত প্রার্থীকে ঢাকের তালে তালে ফুল ছিটিয়ে বরণ করা হয়েছে। গত ১ সপ্তাহ আগে মিরসরাইয়ের হাইতকান্দি ইউনিয়নের জেলেপাড়ায় এ ঘটনা ঘটলেও বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে গতকাল রোববার রাতে।
জানা গেছে, চট্টগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। তিনি ঢাকা দক্ষিণ জামায়াতের মজলিশে সূরা সদস্য। এক সপ্তাহ আগে নিজের নির্বাচনি এলাকা মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের উঠান বৈঠকে যান। এসময় সেখানে তাকে কয়েকশ সনাতনী লোকজন ঢাকঢোল পিটিয়ে ও ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন। তাদেরকে ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’ স্লোগান দিতেও দেখা যায়। এমনকি নারীরাও উলু ধ্বনি দেন। এ সময় জামায়াত প্রার্থী সাইফুর রহমান তাদেরকে হাত উঁচিয়ে শুভেচ্ছা জানান।
What's Your Reaction?