সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারী প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ

Nov 12, 2025 - 00:04
 0  35
সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারী প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ

মোঃ কামাল উদ্দিন , সাতক্ষীরা : মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত দুঃস্থ ও মেধাবী নারী প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)বিষ্ণুপদ পাল। এসময় উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা সহকারী পরিচালক ইসমত আরা,সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার প্রতিনিধি ফাতেমা খাতুনসহ মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক বৃন্দ। বক্তারা বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা যেন তাদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন সে লক্ষ্যে সরকার সর্বাত্মক সহায়তা দিচ্ছে। মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালকের কার্যালয় কতৃক আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সাতক্ষীরা জেলা প্রশাসন । উল্লেখ, ৩৯ ও ৪০ ব্যাজের ২০০ প্রশিক্ষানার্থীর মধ্যে যাচাই বাছাই শেষে ২০ জনকে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow