কুলিয়ারচর রেলষ্টেশন পানীয় জলের সংকট

Nov 4, 2025 - 08:39
Nov 4, 2025 - 08:40
 0  88
কুলিয়ারচর  রেলষ্টেশন  পানীয় জলের সংকট

শাহ মোহাম্মদ সারওয়ার,কিশোরগঞ্জ প্রতিনিধি: এসএম গ্রেড ৩ হলেও চটপটে কর্মচঞ্চল দায়িত্ববান এ ব্যাক্তিটি কুলিয়ারচর রেলস্টেশন মাষ্টার মোঃ মানিক হোসেন। তার আকুতি যাএীদের জন্য খাবার পানির সংকট দূরীকরণের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্হা করা। নিজ বাড়ী বরিশাল । পূর্বতন কর্মস্হল ঢাকা বিমান বন্দর। ২ অক্টোবর ২৫ যোগদান করেছেন কুলিয়ারচর। দীর্ঘ দিনের পুরাতন ষ্টেশনটিতে কদাচার জরাজীর্ণতা পূর্ণ ছিল। কিছু নিজ দায়িত্ব নিয়ে সিষ্টেম বদলিয়ে দিয়েছেন বলে অনেকের নজর কেড়েছেন। ওয়েটিং রুম ব্যবহার উপযোগী করা, সিটিজেন চার্টার লাগানো, কর্মকর্তার কক্ষ উন্মুক্ত করণ, ময়লার ভাগাড় সরানো এ কাজগুলো ছিল চোখে পড়ার মত। যাএীদের মধ্যে টিকিট কালোবাজারী নিয়েও অভিযোগ কমেছে। আগে ফ্ল্যাটফর্ম ছিলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ। এখন অনেক পরিস্কার। যাএী ও জনসাধারণের মাঝে এযেন ঘন অন্ধকারে একটুকরা আলোর ঝিলিকের মতোই । এ ধারা অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করেন। কুলিয়ারচর ষ্টেশনে খাবার পানির একটি গভীর নলকুপ স্হাপনে সমাজ হিতৈষী দের ও দাপ্তরিক উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow