মীরসরাই এ নীতি ও কার্যক্রমে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন, মূলধারায় অন্তর্ভুক্তিমূলক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Oct 23, 2025 - 19:11
 0  52
মীরসরাই এ  নীতি ও কার্যক্রমে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন, মূলধারায় অন্তর্ভুক্তিমূলক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি : নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সুশাসনের জন্য জবাবদিহিতামূলক কাঠামো গঠনে জাতীয় ও স্থানীয় পর্যায়ে কার্যকর নীতি ও অংশগ্রহণমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম মীরসরাই এ অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর) সকাল ১০টায় মীরসরাই উপজেলা কৃষি হলরুমে এই কর্মশালার আয়োজন করে "ভয়েস ফর চেইঞ্জ: এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভর্নেন্স, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি” প্রকল্প। কর্মসূচিটি অর্থায়ন করেছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (SDC) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)।প্রশিক্ষণে মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রী এবং স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান প্রকল্প কর্মকর্তা মোঃ মাসুদ রানা। প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলার সামাজিক ও উন্নয়ন সংগঠন, নাগরিক সমাজ ও নারী প্রতিনিধিগন মধ্যে আসমা নুরী, রৌশন আরা, স্বাস্থ্য কর্মী পান্না বড়ুয়া, ইউ পি সদস্য, জাহানারা বেগম এবং তাহমিমা বেগম,নারী নেত্রী তাসলিমা,বৈশাখী, নার্গিস আক্তার, দিদারুল আলম, ( শিক্ষক) মীরসরাই, এনজিও প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মী কমল পাটোয়ারী। সি এস ও আসমা নুরী তিনি বলেন, "জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন বর্তমানে বৈশ্বিক চ্যালেঞ্জ। স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জন সম্ভব।” তিনি আরও বলেন, "এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নারীর ক্ষমতায়ন ও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে।" অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা স্থানীয় পর্যায়ে নীতি ও পরিকল্পনায় নারীর ভূমিকা এবং জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে আরও উদ্বুদ্ধ হয়েছেন। সি এস ও রৌশন আরা বলেন, "এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নারীর ক্ষমতায়ন ও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে।" অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা স্থানীয় পর্যায়ে নীতি ও পরিকল্পনায় নারীর ভূমিকা এবং জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে আরও উদ্বুদ্ধ হয়েছেন। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দেশের আরও বেশ কয়েকটি উপজেলায় একই ধরনের অংশগ্রহণমূলক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow