মিরসরাইয়ে সীমান্তে ৪৩ বিজিবির আওতায় 'ছোট ফরিংগা' বিওপি উদ্ভোধন

Oct 5, 2025 - 20:38
 0  40
মিরসরাইয়ে সীমান্তে ৪৩ বিজিবির আওতায় 'ছোট ফরিংগা' বিওপি উদ্ভোধন

বাচ্ছু পাটোয়ারী কমল,মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করের হাট ইউনিয়নের ছোট ফরিংগা এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির)  আওতায় ১২ তম বিওপি 'ছোট ফরিংগা 'উদ্ভোদন হয়। রবিবার ০৫ (অক্টোবর) সকালে এটি আনুষ্ঠানিকভাবে  উদ্ভোদন করা  হয়। 

বিওপিটি উদ্ভোদন করার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন দক্ষিণ পূর্ব রিজিয়ন, চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ,  এসময় আরো উপস্থিত ছিলেন পিবিজিএম, পিএসসি, গুইমারা সেক্টর কমান্ডার, কর্ণেল মো: মিজানুর রহমান, পিএসসি, জি, রামগড় জোন কমান্ডার ও অধিনায়ক লে: কর্ণেল মো: আহসান উল ইসলাম, পিএস সি সহ অন্যান সদস্যগণ।


বিওপিটি উদ্ভোদন কালে প্রধান অতিথি বলেন, সীমান্তে অর্পিত পবিত্র দায়িত্ব সমূহ আগের থেকে এ এলাকায় পূর্বের চেয়ে অনেক বেশি সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারবে। এই অনুভব বিওপিটি সীমান্তে সুরক্ষার পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ, চোরাচালানসহ সকল ধরণের  সীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow