জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি প্রার্থী বাপ্পীকে অবাঞ্ছিত ঘোষণা
জামালপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাপ্পীকে ফ্যাসিস্টের দোসর দাবি করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা।
আজ দুপুরে শহরের ফৌজদারি চত্বরে ফ্যাসিবাদ বিরোধী সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান বাপ্পী আওয়ামী লীগ সরকারের আমলে সর্বোচ্চ সুবিধাভোগী ছিলেন। জেলার সরকারি বেসরকারি স্বাস্থ্য বিভাগ তিনি জিম্মি করে রেখেছিলেন। আগামী ৪ অক্টোবর জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করছেন তিনি। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আদল হাসান সূচক, সাবেক যুগ্ম সদস্য সচিব আমিমুল ইহসান ও সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব আহাদ হোসেন। মোস্তাফিজুর রহমান বাপ্পীকে গ্রেপ্তারের দাবিতে গত ২৮ সেপ্টেম্বর একস্থানে মানববন্ধন করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। মেহেদী হাসান জামালপুর। ০২.১০.২০২৫
What's Your Reaction?