জামালপুরে তিন স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫  প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Sep 11, 2025 - 13:45
 0  50
জামালপুরে তিন স্কুলের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫  প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। 

আজ (১১ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্টিত হয়। 

এ সময়  আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ও ( শিক্ষা ও আইসিটি)  আফসানা তাসলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম,প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অব রশিদ, সিভিল সার্জন মোহাম্মদ আজিজুল হক ও জেলা শিক্ষা অফিসার ছামসুল আলম। 

পরে আলোচনা শেষে তিনটি স্কুলের মোট ৩৪০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। 


মেহেদী হাসান 

জামালপুর 

১১.০৯.২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow