জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ডাসারে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Aug 30, 2025 - 18:20
 0  62
জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ডাসারে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি: জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মাদারীপুরে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে ডাসার উপজেলা বিএনপি'র আয়োজনে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় শহীদ পরিবারের সদস্যদের নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ডাসার উপজেলা বিএনপি'র সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন, এ সময় আরো উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, কালকিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, কালকিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, সহ অন্যান্য নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow