জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Oct 27, 2025 - 18:48
 0  48
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৫টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের পাকাপুলের মোড়, নিউমার্কেট চত্বর, খুলনারোড মোড়, নারকেলতলা মোড় হয়ে আবারও একই স্থনে এসে শেষ হয়। 
বিক্ষোভ মিছিলে এসময় নের্তৃত্ব দেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। 
এর আগে মিছিল পূর্ববর্তী শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সদর জামায়াতের আমির মাওলানা মশারফ হোসেন, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।##

২৭.১০.২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow