গোপালপুরে ভরদুপুরে ব্যাবসায়ীর দোকানে চুরি

Aug 24, 2025 - 20:03
 0  91
গোপালপুরে ভরদুপুরে ব্যাবসায়ীর দোকানে চুরি

নুর আলম (সুমন) টাঙ্গাইল গোপালপুর প্রতিনিধি,
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহনপুর বাজারে এক ব্যাবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটেছে।

২৩ আগস্ট শনিবার দুপুরে মোহনপুর সততা বণিক সমিতির অন্যতম উপদ্রেষ্টা ও স্থানীয় ওয়ার্ড জামায়েতের আমির মোহনপুর বাজারের প্রবীণ ব্যাবসায়ী খ: হেলাল উদ্দীন মাখন এর দোকানে এ ঘটনা ঘটে।

যানাযায়,  ঔ ব্যাবসায়ী প্রতিদিনের ন্যায় দোকান খুলে ব্যাবসায়ীক কার্জ পরিচালনা করতে থাকে। পরে  আনুমানিক বেলা ১১ টার দিকে নিজ দোকানের সাডার খোলা রেখেই তার  দোকানের সম্মুখে অন্য আরেকটি দোকানে  গিয়ে চলমান পরিস্থিতি নিয়ে প্রায় ৩০-৩৫ মিনিট সময় ধরে আলাপ চারিতা করতে থাকেন। পরে আলাপ চারিতা শেষ করে দোকানে এসে দেখতে পান তার ড্রয়ারে বান্ডেল করে  রাখা টাকা নেই।

চুরির বিষয়ে ভুক্তভোগীর কাছে জানতে চাইলে তিনি বলেন, একাত্তর ও রাজনৈতিক সমসাময়িক বিষয় নিয়ে তার দোকানের সামনে অবস্থিত  আশার আলো টেলিকমে আলাপচারিতা শুনে তিনি সেখানে এগিয়ে যান।  পরে সেখানে তিনি নাগাতার ২৫ থেকে ৩০ মিনিট সময় ধরে আলোচলা করতে থাকেন। আলোচনা শেষ হলে  দোকানে এসে দেখতে পান  তার ড্রয়ারে বান্ডেল করে রাখা ৪০-৪৫ হাজার টাকা নেই।
এর কয়েক দিন আগে একই বাজারে এক চায়ের দোকানেও চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow