এ দেশ তারেক রহমানের হাতেই নিরাপদ আনিসুর রহমান তালুকদার খোকন,কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক

Aug 20, 2025 - 15:29
 0  80
এ দেশ তারেক রহমানের হাতেই নিরাপদ আনিসুর রহমান তালুকদার খোকন,কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক

মাদারীপুর প্রতিনিধি
এ দেশ তারেক রহমানের হাতেই নিরাপদ, তারেক রহমানের নেতৃত্বেই ভাল থাকতে চায়। যারা গুম হয়েছে যারা খুন হয়েছে ৫ই আগষ্টে ছাত্র জনতার আন্দলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারে অভিভাবক কিন্তু তারেক রহমানই বাংলাদেশে। ইনশাআল্লাহ আমরা মনে করি মানুষের ভোটে, মানুষের ভালবাসায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল যদি ক্ষমতায় আসে ইনশাহআল্লাহ তারেক রহমান এই সকল অসহায় গুম খুন যারা হওয়া সেই সমস্ত পরিবারের পাশে কিন্তু তিনি থাকবেন ইনশাহআল্লাহ । বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ বুধবার মাদারীপুরের কাললকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নাজমুল চৌকিদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বেপারী, সাধারন সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার,মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন,উপজেলা যুবদল নেতা শামিম মোল্লা, মামুন সিকদার,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ ওসমান সরদার, পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আলামিন, সদস্য সচিব সুমন সিকদার,উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম , সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ বিএনপি অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow