কয়রায় চিংড়িতে জেলি পুশ, ৫০ হাজার টাকা জরিমানা

Aug 13, 2025 - 17:47
 0  68
কয়রায় চিংড়িতে জেলি পুশ, ৫০ হাজার টাকা জরিমানা

কয়রা(খুলনা)প্রতিনিধি :
খুলনার কয়রায় চিংড়ি মাছে জেলি পুশের অপরাধে ৫ ব্যাবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ আগষ্ট) দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল বাকী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী কয়রা কন্টিনজেন্ট উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের গফুর গাজীর বাড়িতে অভিযান চালায়। এসময় পুশকৃত ৫০ কেজি চিংড়ি মাছসহ মোঃ সাজিদুল, মোঃ মিনহাজুল আলম রনজিৎ, রাব্বানী এবং  বায়জিদ হোসনকে আটক করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এবং জব্দকৃত মাছ মাটিতে পুতে বিনষ্ট করার আদেশ দেন।
 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুমির কুমার সরকার, বাংলাদেশ নৌবাহিনীর কয়রা কন্টিনজেন্টের সদস্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow