কিশোরগঞ্জে জাতীয় গ্রন্হাগার দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Feb 6, 2026 - 21:40
 0  30
কিশোরগঞ্জে জাতীয় গ্রন্হাগার দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শাহ সারওয়ার, বিশেষ প্রতিনিধি। 
জ্ঞান ই শক্তি আগামীর ভিওি প্রতিপাদ্য নিয়ে জাতীয় গ্রন্হাগার দিবস উদযাপন করা হয় ৷ 

গতকাল ৫ ফেব্রুয়ারী  ২০২৬ ( বৃহ্শপ্রতিবার)  সকালে জেলা  সরকারী গ্রন্হাগার  কিশোরগঞ্জ এর আয়োজনে আলোচনা সভা ও  পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মিজাবে রহমত এতে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন। জেলা  সরকারীগণ গ্রন্হাগার কিশোরগঞ্জ এর  জেলা লাইব্রেরীয়ান    আজিজুল হক সুমন  এর সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন গুরুদয়াল সরকারী কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ  মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা  অধিদপ্তরের  গবেষণা কর্মকর্তা  নাদিরুজ্জামান, জেলা গণ গ্রন্হাগার  সমিতির সভাপতি  মোঃ রুহুল আমীন। 
জেলা প্রশাসক কিশোরগঞ্জ এর কার্যালয়ের  লাইব্রেরীয়ান সারোয়ার আহাম্মেদ খান এর সন্চালনায়  অনুষ্ঠিত আলোচনা সভা শেষে  বইপাঠ,রচনা, চিএাংকন  ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের  মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow