মিরসরাইয়ে বিএনপি ও যুবদলের ৫ নেতা বহিষ্কার

Jul 30, 2025 - 16:35
 0  85
মিরসরাইয়ে বিএনপি ও যুবদলের ৫ নেতা বহিষ্কার

কমল পটোয়ারী,মিরসরাই প্রতিনিধিঃ চট্টগামের মিরসরাইয়ে বিএনপি ও যুবদলের শীর্ষ পাঁচ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।মঙ্গলবার (২৯ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।অপর একটি প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন দলের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম।বহিষ্কৃত নেতারা হলেন—সদ্য বিলুপ্ত হওয়া চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন ও জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম।


বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, আপনি দলের ভেতর সংঘাত ও হানাহানি সৃষ্টি করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন। আপনার অসহিষ্ণু আধিপত্যকামী মনোভাবের জন্য দলের ভেতরে দ্বন্দ্ব ও সহিংসতা চরম পর্যায়ে পৌঁছেছে। আপনাকে বারবার সতর্ক করা হলেও আপনি দলের ভেতরে বিশৃঙ্খলা অব্যাহত রেখেছেন। সুতরাং দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।এদিকে বহিষ্কার আদেশ প্রত্যাখ্যান করে মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার, করেরহাট বাজারে রাত ১০টায় বিক্ষোভ মিছিল করেছে নুরুল আমিন চেয়ারম্যানের লোকজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow