মাইলস্টোনের হতাহতের ঘটনায় জামালপুর জেলা বিএনপির দোয়া মাহফিল 

Jul 22, 2025 - 17:06
 0  62
মাইলস্টোনের হতাহতের ঘটনায় জামালপুর জেলা বিএনপির দোয়া মাহফিল 

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে জামালপুর জেলা বিএনপি।

আজ  দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন ও জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন রশিদপুর জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম।

মেহেদী হাসান
জামালপুর। 
২২-০৭-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow