মীরসরাইয়ে মৎস্য প্রকল্প রক্ষা ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন
মীরসরাই, প্রতিনিধি :- চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ মুহুরী সেচ প্রকল্প এলাকায় মৎস্য প্রকল্প রক্ষা ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে ক্ষতিগ্রস্ত মৎস্য খামার মালিক ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে ক্ষতিগ্রস্ত মৎস্য খামারি ও স্থানীয় এলাকাবাসী। সোমবার (২১ জুলাই) বিকালে সাড়ে ৪ টায় উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট বাজার এলাকায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওচমানপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: নুরুল আবছার জসীম, মহসিন সম্রাট, শহীদুল ইসলাম, আবদুল সালাম ফোরকান, আবরার হোসেন, আব্দুর জামান অহিদ, শেখ মোহাম্মদ আবরার।
বক্তার বলেন একটি সন্ত্রাসী বাহিনী আমাদের ক্রয়ক্রিত মৎস প্রকল্পে অগ্নিসংযোগ করে খাদ্য সংরক্ষণ ঘর পুড়িয়ে
কিছু চিহ্নিত দখলবাজ ও চাঁদাবাজ চক্র বৈধ প্রকল্পের মালিকদের কাছ থেকে ৪০ লাখ চাঁদা দাবি করে, চাঁদা না দেয়ায় মাছ লুটের চেষ্টা করে এবং কর্মচারীদের মারধর করে। চাষিরা ব্যক্তিমালিকানাধীন জমি ইজারা নিয়ে বৈধভাবে চাষ করলেও একটি মহল মিথ্যা গুজব ছড়িয়ে জমিকে খাসজমি দাবি করে উচ্ছেদের চেষ্টা করছে।
পুলিশে অভিযোগ করলেও হামলাকারীদের অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং জীবন- নাশের হুমকি দিচ্ছে।
What's Your Reaction?