মেলান্দহে দুই আওয়ামী লীগ নেতা কারাগারে
জামালপুরের মেলান্দহ উপজেলায় বিভিন্ন মামলার আসামি দুই আওয়ামী লীগ নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণকারী নেতারা হলেন— মেলান্দহ উপজেলার ৫ নং নয়ানগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুখু এবং একই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বুরহান উদ্দীন। জানা যায়, তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় বুধবার দুপুরে জামালপুর আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। এ সময় তারা আদালতের কাছে জামিন প্রার্থনা করলে বিচারক তা না মঞ্জুর করেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়। মেহেদী হাসান জামালপুর। ২৯-০৪-২০২৬
What's Your Reaction?