মাদককে না বলি, খেলাধুলায় এগিয়ে আসি”ধামরাইয়ে কাকরান হালুয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল অনুষ্ঠিত
ঢাকার ধামরাই উপজেলার কাকরান হালুয়াপাড়ায় ১৮ জুলাই শুক্রবার“মাদককে না করি, খেলাধুলায় এগিয়ে আসি” স্লোগানে অনুষ্ঠিত হলো ‘কাকরান হালুয়াপাড়া ফুটবল টুর্নামেন্ট–২০২৫’–এর জমজমাট ফাইনাল ম্যাচ।
এই খেলার উদ্বোধন করেন সহ-সভাপতি ঢাকা জেলা যুবদল মোঃ রকিব দেওয়ান রকি । ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শাহীন একাডেমি ও ইয়াং মিস্টার একাদশ। টুর্নামেন্টটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। এই ফাইনাল ম্যাচের সভাপতির দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল বেপারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি মোঃ ইয়াছিন ফেরদৌস মুরাদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন: সাবেক সহ-সভাপতি, ঢাকা জেলা যুবদল মোঃ এবাদুল হক জাহিদ, সাবেক দপ্তর সম্পাদক ও ১ নম্বর সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা যুবদল রাকিব হোসেন, ঢাকা জেলা যুবদল নেতা মোঃ মনিরুল ইসলাম, পাভেল দেওয়ান,ভাড়ারিয়া ইউনিয়ন যুবদল মোঃ রনি আহম্মেদ। খেলা শেষে বিজয়ীদের হাতে ফ্রিজ ও টিভি তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদক সমাজকে ধ্বংস করে দেয়, তাই আমাদের মাদককে ‘না’ বলতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে, কারণ একটি সমাজ খেলাধুলার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুস্থভাবে গড়ে ওঠে।
What's Your Reaction?