সাভার গণধর্ষণের পর হত্যা

Jul 16, 2025 - 17:48
 0  63
সাভার গণধর্ষণের পর হত্যা

খলিল , সাভার

সাভার গণধর্ষণের পরে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে হত্যা করা হয়েছে। এঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকায় ১৩ বছরের ওই মাদ্রাসা ছাত্রীকে তিনজন মিলে গণধর্ষণ করেন । পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি ডায়াগণষ্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় রাতেই সাভার মডেল থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করা হলে গণধর্ষণের মুলহোতা সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।এবিষয়ে সাভারের কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য এস আই কাজী আব্দুর রহিম বলেন,মামলার অন্য দুই জনকে আটকের চেষ্টা  চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow