সাভার থেকে ২২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন গ্রেফতার
খলিল ,সাভার
সাভার থেকে ২২৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই আঃ মুত্তালিব সংগীয় ফোর্স সহ রবিবার দুপুর আড়াইটার ( ২:৩০ ) সময় সাভার মডেল থানাধীন মজিদপুর ছোট পল্লী মেহের এলাকা থেকে ২২৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামী ঢাকা জেলার সাভার মডেল থানার মজিদপুর ছোট পল্লী মেহের এলাকার শাহিদ মিয়ার স্ত্রী বিলকিস আক্তার। আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।
What's Your Reaction?