মীরসরাই কলেজ রোড়ের মুখে লরি ধা’ক্কায় এক শিশু ঘটনাস্থলে নি'হত

Jul 7, 2025 - 20:59
 0  73
মীরসরাই কলেজ রোড়ের মুখে লরি ধা’ক্কায় এক শিশু ঘটনাস্থলে নি'হত

কমল পাটোয়ারি,মীরসরাই,চট্টগ্রাম প্রতিনিধিঃচট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে আলিফা আকতার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৩টার সময় উপজেলার কলেজ রোডের মুখে মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনে এ ঘটনা ঘটে৷নিহত আলিফা আকতার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জহির উদ্দিনের মেয়ে বলে জানা গেছে ৷


প্রত্যক্ষদর্শী ইব্রাহিম জানায়, মহাসড়কের কলেজ রোডের মুখে প্রতিদিন মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশাগুলো দাঁড়িয়ে যাত্রী উঠা-নামা করে। আজো একটি অটোরিকশা সেখানে হঠাৎ এসে ব্রেক কষে দাঁড়িয়ে যায়। এতে ঢাকা থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় মায়ের কোলে থাকা শিশু আলিফা আক্তার ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।


এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই মো. বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow