বিভাগের শ্রেষ্ঠ ওসি শেরপুরের সোহেল রানা

Jun 25, 2025 - 18:25
 0  69
বিভাগের শ্রেষ্ঠ ওসি শেরপুরের সোহেল রানা

ফারুক হোসেন শেরপুর জেলা প্রতিনিধি:পরপর টানা তিনবার জেলার শ্রেষ্ঠ ওসি (থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা) নির্বাচিত হওয়ার পর এবার ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় পুলিশ কমিশনারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে বিভাগীয় পুলিশ কমিশনার মোহাম্মদ আতাউল কিবরিয়া আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ ওসির ক্রেস্ট তুলে দেন।এসময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দীক, ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম, শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, নেত্রকোণার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।চলতি বছরের ১ জানুয়ারি নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন সোহেল রানা। যোগদানের পর ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিবেচনায় চলতি বছরের মার্চ, এপ্রিল ও মে মাসে পরপর তিনবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন সোহেল রানা। সবশেষ ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে পুলিশ ময়মনসিংহ রেঞ্জে মে মাসে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow