এনসিপি' র গণসংযোগ কর্মসূচি বাস্তবায়ন লক্ষ্য - নতুন সংবিধান, সংস্কার,নতুন বাংলাদেশ নির্মাণ
শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি: নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) মৌলিক সংস্কার ও নতুন সংবিধানের রুপরেখা নিয়ে কিশোরগঞ্জ সদরে গণ সংযোগ কার্যক্রম করেন । রবিবার (১ জুন) সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে স্হানীয় কর্মী সমর্থকেরা গণ সংযোগ শুরু করেন। কেন্দ্রীয় এনসিপি 'র যুগ্ম সদস্য সচিব আহনাফ সাইদ খান প্রতিনিধিত্ব করেন। গণসংযোগ কার্যক্রমে নেতৃবৃন্দ লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করেন।সংগঠনের কেন্দ্রীয় নেতা সাইদ উজ্জ্বল , নাহিদ হাসনাত ও অন্যান্যদের জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে দেখা যায়। এনসিপি নেতা আহনাফ এ প্রতিনিধি কে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাতকারে রাষ্ট্রের জন্য ১০ টি গুরুত্বপূর্ণ বিষয়ে যে মৌলিক সংস্কার আবশ্যক তা তূলে ধরে বলেন দেশে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা একান্ত জরুরী।
What's Your Reaction?