কার্ড ধারীকৃষক তিন ফসলের বীজ ও সার পাবে এবং ফসল উৎপাদনের জন্য প্রনোদনার টাকাও দেওয়া হবে যাতে কৃষিতে কৃষক উৎসাহিত হন-খোকন তালুকদার এমপি

Jul 24, 2026 - 18:02
 0  63
কার্ড ধারীকৃষক তিন ফসলের বীজ ও সার পাবে এবং ফসল উৎপাদনের জন্য প্রনোদনার টাকাও দেওয়া হবে যাতে কৃষিতে কৃষক উৎসাহিত হন-খোকন তালুকদার এমপি

মাদারীপুর প্রতিনিধি

কার্ড ধারীকৃষক তিন ফসলের বীজ ও সার পাবেন এবং ফসল উৎপাদনের জন্য কৃষকদের প্রনোদনার টাকাও দেওয়া হবে যাতে কৃষিতে কৃষক উৎসাহিত হন। শুক্রবার দুপুরে মাদারীপুরে কালকিনি কৃষি দপ্তরের আয়োজিত পূর্ব এনায়েতনগর ইউনিয়নে আড়িয়াল খাঁ নদীর ধারে দেশব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকার ঘোষিত '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য আয়োজিত তাল গাছের চারা রোপণ কর্যক্রমের উদ্বোধন শেষে পথ সভায় এ কথা বলেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। এসময় উপস্থি ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী, কালকিনি থানার ওসি জহুরুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সুদীপ বিশ্বাস সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow