সাতক্ষীরায় ভোক্তা-অধিকারের অভিযানে দুধ ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি ভেজাল দুধ উৎপাদনের কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা প্রদান করেছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার ‘কুলতিয়া ঘোষপাড়া’ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কর্মকর্তরা ও পুলিশের একটি টিম।
মেহেদী হাসান তানভীর এসময় জানান, সাতক্ষীরা সদর উপজেলার ‘কুলতিয়া ঘোষপাড়া’ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বাজার এলাকার একটি দুধ উৎপাদন কারখানায় ভেজাল দুধ তৈরী করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা লঙ্ঘনের দায়ে ‘প্রসেনজিৎ ঘোষ দুধ ভান্ডার’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে তারা সঠিক মান বজায় রেখে ব্যবসা পরিচালনা করেন। সাধারণ মানুষের অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
তিনি আরো জানান, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের তদারকি অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণে অভিযান ও মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।##
২১.০৭.২৬
What's Your Reaction?