বাসাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যুঝুঁকি কমাতে এবং দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৮ জুন) সকাল ১০টায় বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ২৩ হাজার ১৬১ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ১৪৫ টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শার্লী হামিদ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মাইদুল হাসান এবং মেডিকেল অফিসার ডা. নাহিদ খান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদ জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার মোট ১৪৫টি কেন্দ্রের (ক্যাম্পেইন) মাধ্যমে মোট ২৩ হাজার ১৬১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৬৯৮ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২০ হাজার ৪৬৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা প্রতিরোধ এবং সুস্থ স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
মোহাম্মদ নাসির মিয়া
বাসাইল, টাঙ্গাইল
২৮/০৬/২০২৬
০১৯২৬৮০৫৬০৫
What's Your Reaction?